ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ইডিসিএলের সভাপতি হলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৪৫, ২৬-১০-২০২৬

ইডিসিএলের সভাপতি হলেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি: মেডিকেল পোস্ট

রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পর্ষদের সভাপতি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আর সদস্যসচিব করা হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আ. কা. মো. আশরাফুজ্জামানকে।

সোমবার (২৬ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

পুনর্গঠিত পরিচালনা পর্ষদে সাতজন সদস্য রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা: এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী।

সংশ্লিষ্টদের আশা, নতুন পরিচালনা পর্ষদের মাধ্যমে দেশের সরকারি ওষুধ খাতে দীর্ঘমেয়াদি পরিবর্তন আসবে। একই সঙ্গে সারা দেশে ওষুধ ব্যবস্থাপনা কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন