ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

কেমোথেরাপি ছাড়াই চলছে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১০, ২৬-১০-২০২৬

কেমোথেরাপি ছাড়াই চলছে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা

ছবি: মেডিকেল পোস্ট

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে কেমোথেরাপি ছাড়াই ওষুধের মাধ্যমে তার চিকিৎসা চলছে। কথাবার্তার জড়তা কমার পাশাপাশি হাঁটাচলাও আগের চেয়ে স্বাভাবিক হয়েছে।

গতকাল (২৫ অক্টোবর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ।

তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় ইলিয়াস কাঞ্চন আগের চেয়ে অনেক ভালো আছেন। প্রায় ১০ মাস চিকিৎসা নেওয়ার পর গত আগস্টে দেশে ফিরেছিলেন এই অভিনেতা। তবে মাত্র সাত দিন দেশে থেকে আবারও লন্ডনে ফিরে যান তিনি। সেখানে ফিরে তাঁর কেমোথেরাপি নেওয়ার কথা থাকলেও বর্তমানে আর সেটির প্রয়োজন হচ্ছে না।

লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চনের ইমিউনোথেরাপি দেওয়ার কথা ছিল। তবে এখন ওষুধের মাধ্যমেই চিকিৎসা চলছে। তার কথাবার্তার জড়তা ধীরে ধীরে কমছে এবং হাঁটাচলাও আগের চেয়ে ভালো হচ্ছে। ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার এই অভিনেতার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন