ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

সড়কের পাশে মিলল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৭, ২৬-১০-২০২৬

সড়কের পাশে মিলল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

ছবি: মেডিকেল পোস্ট

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখা গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওষুধগুলো কোথা থেকে এসেছে, তা তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গতকাল (২৫ অক্টোবর) মহাসড়কের মির্জাপুর উপজেলার মনসুর ধুল্যা এলাকায় সড়কের পাশে এসব ওষুধ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

তাদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে অনেক সময় প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। অথচ মেয়াদোত্তীর্ণ হওয়ার পর সরকারি ওষুধ এভাবে ফেলে দেওয়া হচ্ছে। এর আগে যমুনা নদীতেও মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার ঘটনা সামনে এসেছে।

স্থানীয়রা বলেন, সাধারণ মানুষ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ওষুধ না পেলেও সেগুলো এভাবে ফেলে দেওয়ার ঘটনা দুঃখজনক। এসব ওষুধ কোথা থেকে এসেছে এবং কারা ফেলে গেছে, তা খুঁজে বের করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: ফরিদপুর ইসলাম জানান, তাদের হাসপাতালে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ নেই। কারা এসব ওষুধ ফেলে গেছে, সে বিষয়েও তিনি অবগত নন। তবে তিনি হাসপাতালের বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে খোঁজখবর নিচ্ছেন।

উল্লেখ্য, এর আগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার ঘটনা সামনে আসে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই মির্জাপুরে মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকার ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন