ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, বিরিয়ানি হাউজকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪৫, ২৬-১০-২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, বিরিয়ানি হাউজকে জরিমানা

ছবি: মেডিকেল পোস্ট

অস্বাস্থ্যকর পরিবেশে কাঁচা ও রান্না করা মাংস খোলা অবস্থায় ফ্রিজে সংরক্ষণ এবং বিক্রির জন্য বাসি খাবার রেখে দেওয়ার অপরাধে চুয়াডাঙ্গার ‘ঢাকা বিরিয়ানি হাউজ’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়ক এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, অভিযানে কাঁচা ও রান্না করা মাংস খোলা অবস্থায় ফ্রিজে সংরক্ষণ এবং বিক্রির জন্য বাসি খাবার রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ঢাকা বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

এমপি/ আরআই

আরও পড়ুন