শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১, ৩০-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৯ অক্টোবর) উড়িরচর ইউনিয়নের এ এইচ নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের ব্যবস্থাপনায় এ কর্মসূচি পরিচালিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এমপি/ আরআই