শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৯, ১২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১১ নভেম্বর) বিকেল সন্ধ্যা ৭টা পর্যন্ত হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৩ এর অধিনায়ক মেজর নাঈমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় অপরাধ স্বীকারোক্তি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
এসআরবি সূত্র জানায়, দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের একটি দালাল চক্র নিয়মিত প্রতারণা ও হয়রানি করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। হাসপাতালের বিভিন্ন স্থানে আকস্মিক অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। অভিযানে দণ্ডপ্রাপ্তদের মধ্যে হেলালকে ছয় মাস, আলামিনকে এক মাস, ইমনকে ১৫ দিন, মোয়াজ্জেম ও শহিদুল মোল্লাকে সাত দিন এবং সাদ্দাম ও সিফাতকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে নূরনবীকে ১০ হাজার, মাহামুদুল ও আল শাহরিয়ার হোসেন বাপ্পিকে পাঁচ হাজার করে এবং শাকিলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী হাসান সিদ্দিকী জানান, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে দালালদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এতে এসআরবির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় ৬০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র। এখানে দূরদূরান্ত থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন। কিন্তু দালালদের দৌরাত্ম্যে রোগী ও স্বজনদের হয়রানির শিকার হতে হয়। পাশাপাশি চিকিৎসক ও নার্সদেরও স্বাভাবিক চিকিৎসাসেবা দিতে বাধার মুখে পড়তে হয়।
এসআরবি-৩ এর কর্মকর্তারা জানান, সরকারি হাসপাতালে সাধারণ মানুষের নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমপি/ আরআই