শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৩, ১৮-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৭ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব বেড হস্তান্তর করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন চিকিৎসা সরঞ্জামের সংকটের কথা জানিয়ে সহযোগিতার আবেদন করলে এ উদ্যোগ নেয় সংগঠনটি।
চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ও এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর উদ্যোগে সমিতির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করা হয়। বৈঠকে হাসপাতালের চিকিৎসাসেবায় সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০টি মেডিকেল বেড উপহার দেওয়া হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামসহ আশপাশের এলাকার অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র। ২ হাজার ২০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। ফলে রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনীয় শয্যা ও চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দেয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রবাসীদের এই সহযোগিতা হাসপাতালের চিকিৎসাসেবায় কিছুটা স্বস্তি এনে দেবে। একই সঙ্গে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামের সংকট মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সংগঠন, সামর্থ্যবান ব্যক্তি ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
এমপি/ আরআই