শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৭, ১৮-১১-২০২৬ | আপডেট: ১:৩১, ১৮-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা: শেখ মো. শামীম বিষয়টি জানান। এর আগে গতকাল (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল এ চিকিৎসা সম্পন্ন করেন।
তিনি জানান, চিকিৎসা নেওয়া রোগীর নাম মো. কাজল। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। ধূমপান ও উচ্চ রক্তচাপ ছিল তার ঝুঁকির কারণ। হাসপাতালে আসার প্রায় এক ঘণ্টা আগে হঠাৎ তীব্র বুকব্যথা শুরু হয় তার। হাসপাতালে পৌঁছানোর পর দেখা যায়, রোগী কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত। তার রক্তচাপ নেমে এসেছিল ৬০/৪০ মিমি পারদে। ইসিজি পরীক্ষায় অ্যাকিউট ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা তীব্র হার্ট অ্যাটাক শনাক্ত হয়। এ অবস্থায় রোগীর জীবন রক্ষায় দ্রুত তাকে ক্যাথল্যাবে নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: রেজাউল ইসলাম, ডা: আব্দুল মালেক, ডা: সাইফুল, ডা: রাশেদসহ তাদের দল দ্রুত প্রাইমারি পিসিআই সম্পন্ন করেন।
হাসপাতালের মুখপাত্র জানান, চিকিৎসার পর রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার রক্তচাপ স্বাভাবিক হয়ে ১২৫/৮০ মিমি পারদে পৌঁছেছে এবং তিনি এখন ব্যথামুক্ত রয়েছেন।
তিনি আরও জানান, রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এ সাফল্য উত্তরবঙ্গের চিকিৎসাসেবায় নতুন মাইলফলক। ভবিষ্যতেও এ ধরনের উন্নত চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।
এমপি/ আরআই