শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৪, ২৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৮ নভেম্বর) দুপুরে চমেক হাসপাতালের খাদ্য বিভাগে অভিযান চালিয়ে এসব অনিয়ম দেখতে পান নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযান চলাকালে রোগীদের জন্য রান্না করা ভাত ও ডাল ঢেকে না রেখে খোলা অবস্থায় রাখা হয়। খাবারের ওপর মাছি ও পোকামাকড় বসছিল। রান্নাঘরের বিভিন্ন স্থানে ইঁদুর ও তেলাপোকার বিচরণও দেখা যায়। এ ছাড়া রোগীদের পরিবেশনের জন্য রাখা সিদ্ধ ডিমের মধ্যে পচা ডিম পাওয়া যায়। পাশাপাশি রান্নায় ব্যবহৃত হলুদ গুঁড়া পরীক্ষা করে পলিথিন ও মাকড়সার জাল পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় এতে লেড সল্টের উপস্থিতিও শনাক্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব উপাদান মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ফরহাদ ইসলাম বলেন, ‘হাসপাতালের রোগীদের খাবার তৈরিতে চরম অব্যবস্থাপনা দেখা গেছে। হলুদের গুঁড়ায় পলিথিন ও মাকড়সার জাল পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় এতে লেড সল্টের উপস্থিতিও মিলেছে। এসব অনিয়মের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানের একজন প্রতিনিধিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
এমপি/ আরআই