ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৬ জমাদিউস সানি ১৪৪৮

গজারিয়ায় বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৫ হাজারের বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪০, ২৭-১১-২০২৬

গজারিয়ায় বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৫ হাজারের বেশি মানুষ

ছবি: মেডিকেল পোস্ট

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিনামূল্যে চক্ষুসেবা পেয়েছেন পাঁচ সহস্রাধিক মানুষ। একই সঙ্গে ছানি অপারেশন ও চোখের লেন্স সংযোজনের জন্য পাঁচ শতাধিক রোগীকে ঢাকার বিশেষায়িত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর পর্যন্ত গজারিয়া সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের আল-বশর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগ ও আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেঠো পথ-গজারিয়া ’৮৯ ফাউন্ডেশন’-এর সার্বিক সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, কর্মসূচির আওতায় পাঁচ সহস্রাধিক রোগীকে চোখের প্রাথমিক চিকিৎসাসেবা ও চশমা দেওয়া হয়েছে। পাশাপাশি উপস্থিত রোগীদের মধ্য থেকে অস্ত্রোপচারের উপযোগী পাঁচ শতাধিক রোগীকে বাছাই করা হয়েছে।

নির্বাচিত রোগীদের আল-বশর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অধীনে পরিচালিত ঢাকার বিশেষায়িত মক্কা চক্ষু হাসপাতালে নিজস্ব ব্যবস্থাপনায় নেওয়া হবে। সেখানে ছানি অপারেশন ও চোখের লেন্স সংযোজনসহ প্রয়োজনীয় চিকিৎসা শেষে রোগীদের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীদের অস্ত্রোপচারসহ আনুষঙ্গিক সব সেবা সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন