শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:২৮, ২৭-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৫ নভেম্বর ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই) দেশটির সব রাজ্যকে পাঠানো এক নির্দেশনায় প্যাকেটজাত পানীয় ও মিনারেল ওয়াটারের নিয়মিত পরিদর্শন এবং ঝুঁকিভিত্তিক নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে। খাদ্য নিরাপত্তা ও পানির গুণগত মান নিশ্চিত করতে নজরদারি এবং আইন প্রয়োগ কার্যক্রম জোরদারের কথা বলা হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি দেশটির সবচেয়ে পরিচিত বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরির একটি নমুনা পরীক্ষায় অনিরাপদ হিসেবে শনাক্ত হয়। ওই নমুনায় এমন কিছু রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে, যা স্বাস্থ্য সংস্থাগুলোর মতে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে।
তবে বিসলেরি জানিয়েছে, তাদের পানি পান করার জন্য নিরাপদ এবং নিজস্ব পরীক্ষায় কোনো সমস্যা পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলা করার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে এফএসএসএআই।
নতুন নজরদারির আওতায় সাধারণ বোতলজাত পানির পাশাপাশি প্রাকৃতিক মিনারেল ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেও রাখা হবে। ভারতের প্রায় ৩৫০ কোটি ডলারের প্যাকেটজাত পানির বাজারে এসব প্রতিষ্ঠানের ব্যবসা দ্রুত বাড়ছে। দেশটির বিভিন্ন এলাকায় কলের পানির নিম্নমানের কারণে বোতলজাত পানির চাহিদা বাড়ছে।
বিসলেরির বিরুদ্ধে ব্যবস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানোর উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হলো, যখন ভারতে খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করেছে নিয়ন্ত্রক সংস্থাগুলো। এর আগে পণ্যের লেবেলিংয়ে অনিয়মের অভিযোগে ডমিনোজসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ডিয়াজিওর মতো মদ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছে।
এমপি/ আরআই