শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৫, ২৭-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তার অ্যাডমিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানানো হয়, গতকাল বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
নাহিদ রানার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘ পাঁচ মাস ধরে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নাহিদ রানা। চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই পেসার পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপে এসে বোলিংও শুরু করেছিলেন। সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল তার। তবে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তার মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে।
এমপি/ আরআই