শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯, ২৭-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (২৭ নভেম্বর) নগরের খুলশী ক্লাব লিমিটেডে আয়োজিত ‘চট্টগ্রাম ওয়েলনেস, দীর্ঘায়ু ও স্বাস্থ্যশিক্ষা দিবস’ অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
‘১০০ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকা: সুস্থতা, দীর্ঘায়ু ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান চিকিৎসাব্যবস্থায় রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও আগাম স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করাও গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক সুস্থতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দীর্ঘ ও সুস্থ জীবনযাপনে ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা, জীবনযাপনের ধরন, পারিবারিক স্বাস্থ্য ইতিহাস ও ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় চিকিৎসাসেবা পরিকল্পনার গুরুত্ব বাড়ছে। ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব।
দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসকদের সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ এবং স্বাস্থ্যবিষয়ক তথ্য পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়। বিকেলে ওয়েলনেস ও দীর্ঘায়ু বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার ও শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, আধুনিক সুস্থতা চর্চা এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে ছয়টি বিষয়ভিত্তিক উপস্থাপনা করা হয়। পরে বিশেষজ্ঞদের সঙ্গে প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে স্বাস্থ্য, সুস্থতা ও দীর্ঘায়ু বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিশেষজ্ঞদের যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
এতে খুলশী ক্লাবের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, উপদেষ্টা ডা: এম এ করিম, সদ্য সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি আহমেদুল হক আহমেদ, জেনেসেন গ্রুপের চিকিৎসক ওম সুচুমফিয়া, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক পরিচালক ডা: শাহরিয়ারসহ চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এমপি/ আরআই