ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৬ জমাদিউস সানি ১৪৪৮

ঢামেক ও সিওমেকের পরিচালক পদে পরিবর্তনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫০, ০৭-০৯-২০২৬

ঢামেক ও সিওমেকের পরিচালক পদে পরিবর্তনের প্রস্তাব

ছবি: মেডিকেল পোস্ট

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের পরিচালক পদে পরিবর্তনের প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং সিওমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে চিঠি পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছে। চিঠির অনুলিপি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কার্যালয়েও পাঠানো হয়েছে।

অন্যদিকে, ঢামেক হাসপাতালের পরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফারহাদ হোসেন এবং সিওমেক হাসপাতালের পরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনকে নিয়োগের প্রস্তাব করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ার পর ফারহাদ হোসেন ও খালেদ হোসেনকে নিজ নিজ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের ঢামেক ও সিওমেক হাসপাতালের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ অথবা প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনের বিষয়ে মতামত দিতে বলা হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন