কুষ্টিয়া মেডিকেলে চালু হলো নিউরোসার্জিক্যাল ওটি
৫০০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো আধুনিক সুবিধাসংবলিত ডেডিকেটেড নিউরোসার্জিক্যাল অপারেশন থিয়েটার (ওটি) ও ২৪ ঘণ্টার ইমার্জেন্সি সেবা চালু হয়েছে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্রেইন, স্পাইন ও স্নায়ু সংক্রান্ত রোগীদের চিকিৎসায় নতুন সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।