শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯, ১৮-০৮-২০২৬ | আপডেট: ১:১৫, ১৮-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৭ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা: ফেরদৌসী বেগমকে অধ্যাপক (পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি) পদে ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এবং ডা: তাজিন সুলতানাকে অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্) পদে চট্টগ্রাম মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।
ডা: মো. সাদরুল আলম হাফিজকে অধ্যাপক (প্যাথলজি) পদে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এবং ডা: বিদৌরা তানিমকে অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) পদে ঢাকা মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ডা: ফেরদৌস জাহানকে অধ্যাপক (মাইক্রোবায়োলজি) পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে সংযুক্ত করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে ডা: মো. আবু বকর সিদ্দিকীকে অধ্যাপক (পেডিয়াট্রিক্স) পদে কুষ্টিয়া মেডিকেল কলেজে, ডা: মোহাম্মদ খালেদ মাহমুদকে অধ্যাপক (সার্জারি) পদে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে এবং ডা: রাবেয়া শারমীনকে অধ্যাপক (ভাইরোলজি) পদে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করে ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এমপি/ আরআই