ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩, ১০ জমাদিউস সানি ১৪৪৮

শেরেবাংলা মেডিকেলের নতুন পরিচালক মামুনুর রশীদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১২, ২০-১১-২০২৬

শেরেবাংলা মেডিকেলের নতুন পরিচালক মামুনুর রশীদ

ছবি: মেডিকেল পোস্ট

বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ মামুনুর রশীদ।

গতকাল (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ মামুনুর রশীদকে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন