শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৭, ২০-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী পরীক্ষা নেওয়া হবে। এবারের পরীক্ষায় ফেলোশিপ প্রোগ্রামের আওতায় মোট ৬৫টি বিষয়ে অংশ নিতে পারবেন পরীক্ষার্থীরা। এর মধ্যে ২৭টি সাধারণ এবং ৩৮টি বিশেষায়িত বিষয় রয়েছে।
সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর মেডিসিন অ্যান্ড অ্যালাইড, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফ্যামিলি মেডিসিন, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি এবং ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিষয়ের পরীক্ষা হবে।
২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অ্যানাস্থেসিওলজি, অ্যানাটমি, ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি, ফরেনসিক মেডিসিন, অফথালমোলজি অ্যান্ড অ্যালাইড, ওটোল্যারিনগোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি, ফার্মাকোলজি, ফিজিওলজি, সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, রেডিওথেরাপি, সার্জারি অ্যান্ড অ্যালাইড এবং ট্রান্সফিউশন মেডিসিনের পরীক্ষা।
এ ছাড়া ৩ ডিসেম্বর ডেন্টাল সার্জারির আওতাধীন কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডনটিক্স অ্যান্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স এবং প্রস্থোডনটিক্স বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। একই দিন অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি অ্যান্ড অ্যালাইড এবং পেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যালাইডের পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১১ অক্টোবর পরীক্ষার তারিখ ঘোষণা করে বিসিপিএস। অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ৩ নভেম্বর। এবারের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা।
এমপি/ আরআই