শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩২, ২০-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি জেলা শাখার প্রথম সায়েন্টিফিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
শাহাদাত হোসেন বলেন, ‘চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এখানে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম চলতে দেওয়া যায় না। সাধারণ মানুষ যাতে নিবন্ধিত ও যোগ্য চিকিৎসকদের কাছ থেকে নিরাপদ সেবা পান, তা নিশ্চিত করতে হবে। অনিবন্ধিত ও অদক্ষ ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রমের সুনির্দিষ্ট তথ্য ডেন্টাল সোসাইটির সদস্যরা প্রশাসনকে দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ডেন্টাল সোসাইটির সদস্যদেরও প্রশাসনকে সহযোগিতা করতে হবে।’
এ সময় চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন সিটি কর্পোরেশনের প্রশাসক। তিনি বলেন, নগরীকে আধুনিক, নান্দনিক ও পরিবেশবান্ধব করতে বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দর সড়কের সৌন্দর্যবর্ধন করা হয়েছে। সড়কের মিডিয়ান আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির ফুল ও সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়েছে। পাশাপাশি ২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে, যা পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, চট্টগ্রামকে ‘ওয়ান সিটি টু টাউন’ ধারণায় এগিয়ে নিতে কর্ণফুলী নদীর একটি দ্বীপে ইকোপার্ক, ১২০ মেগাওয়াটের সোলার এনার্জি সেন্টার ও পাখির অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কর্ণফুলী থেকে বোয়ালখালী পর্যন্ত পর্যটকদের জন্য মেরিন ড্রাইভ নির্মাণের বিষয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রশাসক বলেন, এরই মধ্যে ১১টি মাঠ প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি মাঠগুলোও গড়ে তোলা হবে।
নগরীর প্রাণকেন্দ্রে আধুনিক সিটি সেন্টার নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। র্যাডিসন ব্লু হোটেলের সামনে প্রায় তিন একর জায়গায় এ সিটি সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। জায়গাটি আগে জিয়া শিশু পার্ক হিসেবে পরিচিত ছিল।
নগরবাসীর উদ্দেশে শাহাদাত হোসেন বলেন, ‘সমুদ্র ও পাহাড়ের অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব। শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি শহর সুন্দর করা সম্ভব নয়। নাগরিকদেরও শহরকে নিজের মনে ধারণ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরীতে পরিণত করা সম্ভব।’
তিনি বলেন, ‘আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে পেশাজীবী, চিকিৎসক, সামাজিক সংগঠন ও নগরবাসীর সহযোগিতা গুরুত্বপূর্ণ।’
এমপি/ আরআই