শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৩৮, ২০-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের সংজিয়াং মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল ইয়াও। তার ডাকনাম বেইবেই। পাঁচ বছর আগে তার রক্তের ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসার কারণে মাঝেমধ্যে পড়াশোনা বন্ধ রাখতে হলেও শারীরিকভাবে সুস্থ বোধ করলে আবার স্কুলে ফিরত সে।
এদিকে তিন মাস আগে ফের অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার চেষ্টা করেন তার মা-বাবা। পরে তাকে নিজ শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সহপাঠীদের সঙ্গে শেষবারের মতো ক্লাস করার ইচ্ছা প্রকাশ করে বেইবেই। তার সেই ইচ্ছা পূরণে হাসপাতালে অস্থায়ী শ্রেণিকক্ষ তৈরি করেন শিক্ষকরা। সেখানে সহপাঠীদের সঙ্গে ইংরেজি ক্লাসেও অংশ নেয় সে। কিন্তু সেই ক্লাসের মাত্র দুই দিন পর, গত ৭ নভেম্বর মারা যায় বেইবেই।
তার শেষ ক্লাসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চীনের অসংখ্য মানুষ আবেগাপ্লুত হন।
এমপি/ আরআই