শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:০২, ২০-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (২০ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, চলতি মাসের শুরুর দিকে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চাংওনের একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন ওই ব্যক্তি। পরে পরীক্ষায় তার শরীরে কলেরার জীবাণু শনাক্ত হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি গত দুই মাসে বিদেশ ভ্রমণ করেননি। ফলে সংক্রমণের উৎস শনাক্তে তদন্ত চলছে। একই সঙ্গে তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্ত করার চেষ্টা করছেন স্বাস্থ্যকর্মীরা।
দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ ২০১৬ সালে কলেরা শনাক্ত হয়েছিল। ওই বছর দেশটিতে তিনজন আক্রান্ত হন। ধারণা করা হয়েছিল, দূষিত সামুদ্রিক খাবার থেকে তাদের সংক্রমণ হয়েছিল। এর আগে ২০০১ সালে দেশটিতে কলেরার বড় প্রাদুর্ভাব দেখা দেয়। সে সময় অন্তত ১৬২ জন আক্রান্ত হয়েছিলেন।
কেডিসিএর তথ্য অনুযায়ী, কলেরা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তির মল বা বমির সংস্পর্শ থেকেও সংক্রমণ হতে পারে। এ রোগের প্রধান উপসর্গ ডায়রিয়া। গুরুতর ক্ষেত্রে অতিরিক্ত পানিশূন্যতা ও শকের কারণে রোগীর মৃত্যু হতে পারে।
এ পরিস্থিতিতে নিরাপদ পানি পান, ভালোভাবে রান্না করা খাবার খাওয়া এবং ফলমূল ও শাকসবজি ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। কলেরার উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পাশাপাশি সন্দেহজনক রোগীর তথ্য স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এমপি/ আরআই