শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৪, ১৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সম্প্রতি মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন স্বাস্থ্য সেবা বিভাগের (পার-৩ শাখা) উপসচিব বা সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন), উপপরিচালক (পার-১ ও ২) এবং সংশ্লিষ্ট শাখার সহকারী পরিচালক (পার-১/২/৩/৪)। কমিটির সদস্য সচিব করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (প্রশাসন)।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বদলি ও পদায়নের প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশসহ কার্যবিবরণী তৈরি করবে কমিটি। এসব সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সব পর্যায়ের বদলি ও পদায়ন কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় বদলি ও পদায়নের ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
এমপি/ আরআই