শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১১, ০৮-০৯-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা: হরষিত চক্রবর্তীকে চর্ম ও যৌন বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করা হয়েছে। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজে সংযুক্ত থাকবেন। ডা: পারভীন আক্তারকে গাইনি এন্ড অবস বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করা হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত থাকবেন। ডা: মো. আব্দুল ওয়াহেদকে ইএনটি বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করা হয়েছে। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে সংযুক্ত থাকবেন। ডা: রাফিয়া আফরোজকে রিউমাটোলজি বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে ঢাকা মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে। ডা: মো. আবু বকর সিদ্দিককে সার্জারি বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করা হয়েছে। তিনি খুলনা মেডিকেল কলেজে সংযুক্ত থাকবেন।
এছাড়া ডা: মিতা জোয়ারদারকে গাইনি এন্ড অবস বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করা হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত থাকবেন। ডা: মুহ. জহুরুল হককে ইউরোলজি বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) এবং উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি করা হয়েছে। তিনি রংপুর মেডিকেল কলেজে সংযুক্ত থাকবেন। ডা: মাফরুহা আক্তারকে হেমাটোলজি বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে ঢাকা মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এমপি/ আরআই