চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে চাঁদাবাজির উদ্দেশ্যে
দুর্বৃত্তদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা: আসাদুর রহমানের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ সময় সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের অতি দ্রুত নির্মূলের নির্দেশ দেন তিনি। জানান, চাঁদাবাজির উদ্দেশ্যে একটি চক্র হাসপাতাল ও চিকিৎসকসহ অন্যান্য পেশাজীবীদের টার্গেট করছে।