শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৮, ১২-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ ও পরবর্তী করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তারা বলেন, দেশে প্রতি বছর প্রায় ২ লাখ মানুষের অকালমৃত্যুর জন্য দায়ী তামাক ব্যবহার নিয়ন্ত্রণে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং ই-সিগারেটসহ নতুন নিকোটিনজাত পণ্যের উৎপাদন, আমদানি, বিপণন ও বিক্রি নিষিদ্ধ করার দাবি জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও তামাক নিয়ন্ত্রণকর্মীরা।
বক্তারা গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (জিএটিএস) ও তামাকের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বিষয়ক গবেষণার তথ্য তুলে ধরে বলেন, দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করেন। তামাকজনিত রোগে বছরে প্রায় ২ লাখ মানুষের অকালমৃত্যু হয়, যা দৈনিক গড়ে প্রায় ৫৪৬ জন। এ ছাড়া তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্যসেবা ব্যয় ও উৎপাদনশীলতা হ্রাসসহ বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।
তামাকের ক্ষতি শুধু জনস্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে বক্তারা বলেন, তামাক চাষের কারণে বন উজাড়, মাটির উর্বরতা হ্রাস এবং অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬-এ ই-সিগারেট ও অন্যান্য নতুন নিকোটিনজাত পণ্য অন্তর্ভুক্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাদের ভাষ্য, তামাক কোম্পানিগুলো বিভিন্ন বিপণন কৌশলের মাধ্যমে তরুণদের লক্ষ্য করে এসব পণ্যের বাজার সম্প্রসারণ করছে। এতে নতুন প্রজন্মের মধ্যে নিকোটিন আসক্তির ঝুঁকি বাড়ছে।
বিশ্বের ৪০টি দেশে ই-সিগারেট নিষিদ্ধ রয়েছে উল্লেখ করে বক্তারা বাংলাদেশেও ই-সিগারেটসহ নতুন নিকোটিনজাত পণ্যের উৎপাদন, আমদানি, বিপণন ও বিক্রি নিষিদ্ধ করার আহ্বান জানান। পাশাপাশি এসব পণ্যের প্রচার ও সহজলভ্যতা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ অনুযায়ী প্রয়োজনীয় বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি জানান তারা।
ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক আখতার-উজ-জামান। স্বাগত বক্তব্য দেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপপরিচালক মোখলেছুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেম হোসেন এবং বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু। এ ছাড়া ঢাকা আহছানিয়া মিশন ইয়ুথ ফোরামের সদস্যরা অংশ নেন।
এমপি/ আরআই