শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৮, ২৫-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
রোববার (২৫ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং, যার একিউআই স্কোর ২১০। দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের মুম্বাই, যার একিউআই স্কোর ১৯১, তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ১৮০ এবং চতুর্থ অবস্থানে ছিল ভারতের কলকাতা, যার একিউআই স্কোর ১৭৮।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
এমপি/ আরআই