শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৬, ২৫-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৪ অক্টোবর) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব নির্দেশনার কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের প্রত্যাশা পূরণ ও সন্তুষ্টি অর্জনের পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে। স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। একই সঙ্গে ওষুধের সরবরাহ বাড়ানো এবং পর্যাপ্ত স্যালাইন মজুত নিশ্চিত করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্বাস্থ্যখাতের উন্নয়ন ও পুনর্গঠন প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী ১৫ দিনের মধ্যে কয়েক হাজার কোটি টাকার দরপত্র আহ্বায়ের পরিকল্পনা রয়েছে। এসব অর্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হবে।
এ ছাড়া উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগ বাড়বে এবং সাধারণ মানুষ আরও সহজে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
এমপি/ আরআই