শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০১, ২৬-১০-২০২৬ | আপডেট: ৩:২২, ২৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৮৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৪৭৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।
এমপি/ আরআই