শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩২, ০৪-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন, সিলেটে একজন ও খুলনায় একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট ১ হাজার ২৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জন মারা গেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। একই সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৭ জন। ফলে নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৫০ জনে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
এমপি/ আরআই