ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

পিছিয়ে গেল মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৩, ০৪-১১-২০২৬

পিছিয়ে গেল মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা

ছবি: মেডিকেল পোস্ট

২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে পিছিয়ে যাওয়া পরীক্ষার নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা: রুবীনা ইয়াসমীন।

তিনি জানান, পূর্বনির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে নতুন তারিখ কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণের ক্ষেত্রে এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে উত্তীর্ণ অন্য শিক্ষার্থীদের মতো মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে অধ্যাপক ডা: রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তারা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর সেই নির্দেশনা অনুসরণ করেই ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন