শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২২, ০৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (৮ নভেম্বর) নগরের আফির মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শান্তা নামের এক গৃহবধূ সেখানে সন্তান জন্ম দেন। সন্তান প্রসবের সময় তার পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী বলে পরিচয় দেন। তবে সকালে হাসপাতালে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও নবজাতককে নিজের সন্তান বলে দাবি করেন।
এমদাদুলের দাবি, ২০২১ সালে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের শান্তাকে ভালোবেসে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তারা ঢাকায় একসঙ্গে সংসার করছিলেন। সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে আসেন। নিজের বিয়ে ও দাম্পত্য জীবনের প্রমাণ হিসেবে হাসপাতালে উপস্থিত ব্যক্তিদের কাছে কিছু নথিও দেখান এমদাদুল।
এদিকে, এমদাদুল হাসপাতালে আসার পর সেখান থেকে চলে যান শুভাস। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
তবে শান্তার দাবি, এমদাদুলের সঙ্গে তার বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও এমদাদুল নন। যদিও এমদাদুলের দেখানো বিয়ের কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। এর মধ্যে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা শুভাসের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের বিয়ে হয় বলে জানা গেছে।
শুভাস জানান, চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয় বলে তার ধারণা ছিল। অভিযোগ রয়েছে, শান্তা ঢাকায় গেলে এমদাদুলের সঙ্গে সংসার করতেন। আবার বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে শুভাসের কাছেও যেতেন।
হাসপাতালের রিসেপশনিস্ট গোলাম মোস্তফা ইমন বলেন, গতকালই মা ও নবজাতককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে পিতৃত্বের দাবি নিয়ে আসা দুই ব্যক্তির কেউই তখন হাসপাতালে উপস্থিত ছিলেন না। পরে নবজাতকের নানার দায়িত্বে প্রয়োজনীয় সবকিছু বুঝিয়ে দিয়ে মা ও শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এমপি/ আরআই