শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৭, ০৯-১১-২০২৬ | আপডেট: ৪:১৪, ০৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪৭, রাজশাহীতে ৫৩, সিলেটে ২০৫, চট্টগ্রামে ২৬০, বরিশালে ১৪১, ময়মনসিংহে ১০২, খুলনায় ১০৪ এবং রংপুরে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন হাসপাতাল ছেড়েছেন।
এমপি/ আরআই