ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪৭, ০৯-১১-২০২৬

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে। একই সময় নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। এ সময় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। বিভাগটিতে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৭৭, চট্টগ্রাম বিভাগে ২৬৫, বরিশাল বিভাগে ২৪৩, রাজশাহী বিভাগে ১৮৮, ময়মনসিংহ বিভাগে ১১১, রংপুর বিভাগে ৮৩ এবং সিলেট বিভাগে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২৪ জন মারা গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৮৪, চট্টগ্রাম বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ৩৮, বরিশাল বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ২৯, রংপুর বিভাগে ৮ এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন