শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৪, ০৯-১১-২০২৬ | আপডেট: ৩:৫৪, ০৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, আমরা অনেক সময় বলি যে আমাদের স্বাস্থ্যখাতে এটা আছে ওটা আছে; অথচ বাস্তবতা ভিন্ন। তাই চিকিৎসকদের সচেতনতা তৈরি করতে হবে। তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো।
চিকিৎসকদের রোগীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ ফকির হয়ে আসেন মানুষের কাছে, কী আচরণ আমরা করি দেখার জন্য। আবার রোগী হয়েও আসেন আপনে কী সেবা করেন দেখার জন্য। খুব খারাপ আরচণ করবেন? মৃত্য্যর পর আল্লাহ বলবেন, ওই যে আমি তোমাদের কাছে গিয়েছছিলাম, এক মুঠ ভাত চেয়েছিলাম, গলা ধাক্কা দিয়েছো; তখন জবাব দিতে পারবেন না। আবার আল্লাহ বলবেন, আমি সেই পেসেন্ট, ডাক্তার ডাক্তার বলে কাঁদছিলাম, আপনি দূরদূর করে চলে গিয়েছিলেন; কি জবাব দিবেন তখন? নামাজ রোজায় কোন লাভ হবে না। মৃত্যুর পর এই সাতকায়ে জারিয়া আচরণ, এটাই কাজে লাগবে।’
হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার মতো না হলেও ভালো, আমি নিজেও খাই।’
শিশুদের হামের সংক্রমণ নিয়ে তিনি বলেন, দুই মাসের নিচে অনেক শিশুর হাম হচ্ছে, মারাও যাচ্ছে আবারও ভালোও হচ্ছে। এখন পর্যন্ত হামের টিকার কার্যকরিতা নিয়ে প্রশ্ন নেই, তারপরও আইসিডিডিআর,বিকে দায়িত্ব দেয়া হয়েছে গবেষণার জন্য। ফলাফল পেলে ব্যবস্থা নেয়া যাবে। পাশাপাশি ইউনিসেফ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করছি টিকার কার্যকারিতাসহ হামে মৃত্যু কেন বেশি হচ্ছে তা নিয়ে।
নিটোরের পরিচালক অধ্যাপক ডা: মো. আবুল কেনানের সভাপতিত্বে এতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ, মহাসচিব ডা: মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমপি/ আরআই