শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৫, ০৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (৮ নভেম্বর) দিনব্যাপী কটিয়াদী পৌরসভার খাজা শামসুল উলুম কওমি মাদ্রাসা মাঠে ‘চ্যারিটি রাইট অস্ট্রেলিয়া’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে পাঁচটি বুথের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘ডলার-এ-ডে, অস্ট্রেলিয়া’র রিজিনাল কো-অর্ডিনেটর মাসুম জোবায়েদ। তিনি বলেন, ‘সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অনেক মানুষ অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।’
চিকিৎসাসেবা কার্যক্রম শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টুথপেস্ট ও টুথব্রাশ বিতরণ করা হয়।
এমপি/ আরআই