ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

সিডনিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তনদের পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৩, ০৯-১১-২০২৬

সিডনিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তনদের পুনর্মিলনী

ছবি: মেডিকেল পোস্ট

প্রবাসে পুরনো বন্ধুত্ব ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগ অটুট রাখতে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যালামনাইয়ের বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী।

গতকাল (৮ নভেম্বর) সিডনির বারগো কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের প্রায় ৫০ জন প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনটি পরিণত হয় এক পারিবারিক মিলনমেলায়।

দীর্ঘদিন পর পুরনো সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই ফিরে যান কলেজজীবনের স্মৃতিতে। গল্প, হাসি আর আনন্দে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

আয়োজকরা জানান, প্রবাসে পেশাগত ও পারিবারিক ব্যস্ততার কারণে অনেক সময় সহপাঠীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব হয় না। বার্ষিক এ আয়োজন সেই দূরত্ব কমিয়ে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ তৈরি করে।

এমপি/ আরআই

আরও পড়ুন