ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১৯, ০৯-১১-২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: মেডিকেল পোস্ট

নেত্রকোনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বাসি-পচা খাবার সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ নভেম্বর) সকালে সদর উপজেলার বিসিক শিল্প এলাকা ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করেন জেলা মার্কেটিং কর্মকর্তা। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

অভিযানকালে বিসিক শিল্প এলাকার এসএস ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য পাউরুটি তৈরি করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে বাসস্ট্যান্ড এলাকার বিশাল হোটেলে বাসি ও পচা খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে হোটেলটির মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে হোটেল ও বেকারির পাশাপাশি গ্যাস সিলিন্ডার, সার, বীজ ও কীটনাশকের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন