ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩৪, ১৭-১১-২০২৬ | আপডেট: ১১:১১, ১৭-১১-২০২৬

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৩ জনে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে সিলেট বিভাগের দুজন, ঢাকা বিভাগের দুজন এবং চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মারা যাওয়া ১ হাজার ৩২৩ জনের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জনে। একই সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। এ নিয়ে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ৬২৮ জন।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ২ লাখ ২৪ হাজার ৮০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৫ হাজার ৬৩ জন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন