শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২১, ২৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পাবনার সিভিল সার্জন ডা: মো. আবুল কালাম আজাদকে নওগাঁর সিভিল সার্জন হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, নওগাঁর সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা: মো. আমিনুল ইসলামকে পাবনার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমপি/ আরআই