ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

ডেঙ্গুতে একদিনে আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০৪, ২৫-১১-২০২৬

ডেঙ্গুতে একদিনে আরও দুইজনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৬ জনে।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৩ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৫, খুলনা বিভাগে ১২৯, রাজশাহী বিভাগে ১১৮, বরিশাল বিভাগে ১১৪, ময়মনসিংহ বিভাগে ৪৩, রংপুর বিভাগে ৫৫ এবং সিলেট বিভাগে পাঁচজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৮৬১ জন ডেঙ্গুরোগী।

এমপি/ আরআই

আরও পড়ুন