শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৬, ২৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৪ নভেম্বর) প্রকাশিত ভর্তি নীতিমালায় এ পরিবর্তন আনা হয়েছে।
নীতিমালার ‘আবেদনকারীর যোগ্যতা ও সাধারণ নিয়মাবলী’-এর ২.৬ অনুচ্ছেদে বলা হয়েছে, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী অর্থাৎ সব ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে। পাশাপাশি জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট থাকতে হবে ৩.০০।
এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এসব প্রার্থীর দুই পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ নির্ধারিত থাকলেও জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ থাকার শর্ত ছিল। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার যেকোনো একটিতে জিপিএ ৩.৫০-এর কম থাকলে আবেদনের সুযোগ ছিল না। নতুন নীতিমালায় এ ধরনের কোনো শর্ত রাখা হয়নি।
অন্যদিকে, সাধারণ প্রার্থীদের আবেদনের যোগ্যতায় কোনো পরিবর্তন আনা হয়নি। তাদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ এবং জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ থাকতে হবে। একই সঙ্গে এইচএসসি পর্যায়ে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
এমপি/ আরআই