শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:২৯, ২৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটি জানায়, শেষ পর্যায়ের (ফেজ-৩) পরীক্ষায় এক্সডেনসুরের কার্যকারিতা ও নিরাপত্তা নুকালার সঙ্গে তুলনীয় ছিল। পরীক্ষায় ওষুধটি মূল লক্ষ্য অর্জন করেছে।
ইজিপিএ একটি বিরল রোগ, যেখানে ছোট ও মাঝারি আকারের রক্তনালিতে প্রদাহ হয়। এতে শ্বাসকষ্টসহ হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্রের বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।
এক্সডেনসুরের জেনেরিক নাম ডেপেমোকিম্যাব। এটি ইন্টারলিউকিন-৫ (আইএল-৫) নামের একটি ইমিউন সংকেত প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে। এর মাধ্যমে এক ধরনের শ্বেত রক্তকণিকা ইওসিনোফিলের অতিরিক্ত জমা হওয়াজনিত প্রদাহ কমানো হয়।
পরীক্ষায় ডেপেমোকিম্যাব বছরে দুবার প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে নুকালা দেওয়া হয়েছে প্রতি মাসে। উভয় ওষুধের সঙ্গে স্টেরয়েডসহ প্রচলিত চিকিৎসাও চলেছে।
জিএসকে জানিয়েছে, ২০২৭ সালের প্রথমার্ধে ইজিপিএ চিকিৎসায় ডেপেমোকিম্যাব ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করার পরিকল্পনা রয়েছে। পরীক্ষার বিস্তারিত ফলাফল আগামী কোনো বৈজ্ঞানিক সম্মেলনে উপস্থাপন এবং মেডিকেল জার্নালে প্রকাশ করা হবে।
এক্সডেনসুর ইতোমধ্যে গুরুতর হাঁপানি এবং নাকের পলিপসহ দীর্ঘস্থায়ী রাইনোসাইনুসাইটিসের অতিরিক্ত চিকিৎসা হিসেবে বিশ্বের বড় বাজারগুলোতে অনুমোদিত হয়েছে।
এমপি/ আরআই