ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪০, ২৪-১১-২০২৬ | আপডেট: ১১:৪৫, ২৪-১১-২০২৬

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১ হাজার ১৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৪ জনে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪১৫ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৩, খুলনায় ১৪১, বরিশালে ১৩৭, রাজশাহীতে ১৩১, ময়মনসিংহে ৮৫, রংপুরে ৫৮ এবং সিলেটে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ২৬৫ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৮৮, চট্টগ্রামে ৫৩, ময়মনসিংহে ৪১, বরিশালে ৩৩, রাজশাহীতে ৩১, রংপুরে ৯ এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন