শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩২, ১৮-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা হলেন—বাংলাদেশ সচিবালয় ক্লিনিকের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা: মুহাম্মদ ইফতেখার হোসাইন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমা আকতার, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (অডিট) ডা: নুরে জান্নাত সন্না, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা: রেজওয়ান আহমেদ, টাঙ্গাইল সরকারি ম্যাটিসের জুনিয়র লেকচারার ডা: শাহীন সুলতানা জামান, বগুড়া জেলার সিভিল সার্জন ডা: মো. খুরশীদ আলম, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (চ:দা:) ও সহকারী অধ্যাপক (হেমাটোলজি) ডা: এ. কিউ. এম. আশরাফুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা: উম্মে হানী এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও এপিভ্যাক্স প্রকল্পে ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে সংযুক্ত ডা: মো. শফিকুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, উল্লেখিত কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৬টি ক্যাডারের মোট ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এমপি/ আরআই