শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩১, ২২-০৮-২০২৬ | আপডেট: ৩:১৮, ২২-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শনিবার (২২ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল চিকিৎসকের ওপর কর্মস্থলে হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি চিকিৎসকদের নিরাপত্তা, হাসপাতালের কর্মপরিবেশ এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের জীবন রক্ষায় দায়িত্ব পালন করছেন। কিন্তু কর্মস্থলে হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় তাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে রোগীসেবা ও সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থায়।
মানববন্ধন থেকে অধ্যাপক ডা: মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
একই সঙ্গে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ স্থানে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা, নিয়ন্ত্রিত প্রবেশপথ, পর্যাপ্ত নিরাপত্তাকর্মী, সিসিটিভি ও জরুরি নিরাপত্তা সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণেরও দাবি জানায় সংগঠনটি।
বক্তারা আরও বলেন, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুনির্দিষ্ট পরিপত্র বা প্রজ্ঞাপন জারি করতে হবে। এতে হাসপাতালের নিরাপত্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আচরণবিধি, হামলা বা হুমকির ঘটনায় তাৎক্ষণিক করণীয় এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
এ ছাড়া এসব নিরাপত্তা নির্দেশনা দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শনের নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রোগী বা স্বজনদের কোনো অভিযোগ থাকলে তা নির্ধারিত প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। অভিযোগের নামে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর ওপর হামলা, হুমকি, হয়রানি কিংবা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা বলেন, নিরাপদ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মানেই নিরাপদ রোগীসেবা। চিকিৎসকদের নিরাপত্তা কোনো ব্যক্তিগত সুবিধা নয় বরং কার্যকর স্বাস্থ্যব্যবস্থার মৌলিক শর্ত। চিকিৎসকের ওপর হামলা বন্ধ, হাসপাতালকে নিরাপদ কর্মস্থলে পরিণত করা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় কার্যকর জাতীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: আব্দুর রব, অধ্যাপক ডা: আনিসুল হোসেন বাবুল, অধ্যাপক ডা: মো. হাসানুজ্জামান, অধ্যাপক ডা: নুরুল হুদা, অধ্যাপক ডা: আবদুল্লাহ আল মাহমুদ, ডা: ফয়েজুর রহমান, ডা: নুরুল করিম চৌধুরী ও ডা: ফাহমিদা রশিদ স্বাতী।
এমপি/ আরআই