শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:৩৭, ০২-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো একটি নির্দিষ্ট খাবারকে ওজন বৃদ্ধির জন্য দায়ী করা ঠিক নয়। দিনের পর দিন শরীরের চাহিদার চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করলে ধীরে ধীরে শরীরে চর্বি জমে এবং ভুঁড়ি বাড়তে শুরু করে।
পুষ্টিবিদ ইন্দ্রাণী ঘোষের মতে, সাদা ভাত রিফাইন্ড কার্বোহাইড্রেট হওয়ায় এটি দ্রুত হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে। তবে শুধু ভাত নয়, কতটা ভাত খাওয়া হচ্ছে সেটিও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এক কাপ ভাতের তুলনায় এক বাটি ভাতে ক্যালোরির পরিমাণ অনেক বেশি। তাই পরিমাণের দিকে নজর না রাখলে ভাত ওজন বৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে।
এছাড়া ভাতের সঙ্গে কী ধরনের খাবার খাওয়া হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবারের সঙ্গে ভাত খেলে শরীরে মেদ জমার ঝুঁকি আরও বেড়ে যায়।
ইন্দ্রাণী ঘোষের পরামর্শ, সাদা ভাতের পরিবর্তে ব্রাউন রাইস খাওয়া তুলনামূলক ভালো। এর সঙ্গে পর্যাপ্ত প্রোটিন, শাকসবজি ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যুক্ত করলে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য এবং বিপাকক্রিয়াও (মেটাবলিক হেলথ) ভালো থাকে।
পুষ্টিবিদদের মতে, ভুঁড়ি কমাতে কোনো একটি খাবার বাদ দেওয়ার পরিবর্তে সুষম খাদ্যাভ্যাস, ক্যালোরি নিয়ন্ত্রণ এবং নিয়মিত শরীরচর্চার ওপর গুরুত্ব দেওয়া উচিত।
এমপি/ আরআই