শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫০, ১২-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (১২ অক্টোবর) রামেক হাসপাতালের মুখপাত্র ডা: শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৯ জন ডেঙ্গু রোগী। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের চিকিৎসাসেবার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত নজরদারি ও জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বাড়ি ও আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
হাসপাতালের মুখপাত্র ডা: শেখ শামীম আহমেদ বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আক্রান্তদের পাশাপাশি অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এ সময় তিনি আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
এমপি/ আরআই