ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২১, ১৬-১০-২০২৬

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

ছবি: মেডিকেল পোস্ট

রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

শুক্রবার (১৬ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুমান স্কোর ১৭৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের তালিকায় ২৪৫ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। ১৮২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। আর ১৭৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। সে হিসাবে ঢাকার বর্তমান বায়ুমান  অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন