শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৭, ১৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৫ অক্টোবর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ-দীন মেডিকেল কলেজের সিনিয়র উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা: মো. হারুন আল রশীদ। তিনি নবীন চিকিৎসকদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা: শেখ মহিউদ্দিন ও অধ্যাপক ডা: মো. আফিকুর রহমান। এ ছাড়া আদ-দীন ফাউন্ডেশনের হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা: নাহিদ ইয়াসমিন এবং প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর জামালুন্নেসা নবীন চিকিৎসকদের দিকনির্দেশনা দেন।
সমাপনী বক্তব্যে আদ-দীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো. আবদুস সবুর চিকিৎসাসেবার গুণগত মান নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
এমপি/ আরআই