শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০১, ১৬-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক পরিদর্শন করেন এবং সংস্কারকাজের উদ্বোধন করেন।
এ সময় তিনি সড়কে চলাচলরত যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে জানান, দ্রুত এ সড়ক পূর্ণাঙ্গ মেরামতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সার্বিক ব্যবস্থা নেবেন।
এ সময় পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক জানান, বন্যা ও অতিবৃষ্টিসহ নানা কারণে বান্দরবানের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কটি ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
তিনি জানান, এমন সংবাদ পাওয়ার পরপরই পার্বত্যমন্ত্রী সাচিং প্রু সড়কটি সংস্কারে কিছু অর্থ বরাদ্দ দিয়েছেন। সড়কটির সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে বান্দরবান পৌরসভা।
সংস্কারকাজ উদ্বোধনের সময় পৌরসভার প্রধান নির্বাহী মো. লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা করুণা বড়ুয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী আরমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বান্দরবানের চৌধুরী মার্কেট থেকে শুরু হয়ে বান্দরবান সরকারি কলেজ, ফায়ার সার্ভিস ও জেলা কারাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে সড়কটি সদর হাসপাতালে পৌঁছেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে রোগী, স্বজন ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এমপি/ আরআই